ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার হলেন আলমগীর হোসেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 May, 2021, 12:21 AM
সর্বশেষ আপডেট: Sunday, 9 May, 2021, 12:25 AM

দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার হলেন আলমগীর হোসেন

দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার হলেন আলমগীর হোসেন

দৈনিক সময়ের আলোর বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করিম ও ক্রাইম চিফ আলমগীর হোসেন পদোন্নতি পেয়েছেন। তাদের নিজ নিজ পদে পদোন্নতি পেয়ে যথাক্রমে সৈয়দ শাহনেওয়াজ করিম সিটি এডিটর ও আলমগীর হোসেন চিফ রিপোর্টার হয়েছেন।

শনিবার (৮ মে) থেকে তারা আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব পালন শুরু করেছেন।

এর আগে, সৈয়দ শাহনেওয়াজ করিম যুগান্তর, সমকাল, আলোকিত বাংলাদেশ, জনকণ্ঠ, বাংলা বাজার পত্রিকা ও আলমগীর হোসেন বাংলাদেশ প্রতিদিন, আলোকিত বাংলাদেশ, ভোরের ডাক, আমাদের সময়সহ বিভিন্ন জাতীয় দৈনিকে সুনামের সঙ্গে কাজ করেছেন।

উল্লেখ্য, দৈনিক সময়ের আলোর শুরু থেকেই সৈয়দ শাহনেওয়াজ করিম বিজনেস এডিটর ও আলমগীর হোসেন ক্রাইম চিফ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আলমগীর হোসেন বলেন, আলহামদুলিল্লাহ,  দৈনিক সময়ের আলোর বিশেষ প্রতিনিধি পদে পদোন্নতির পর আমাকে পত্রিকাটির "চিফ রিপোর্টার" হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সময়ের আলো কর্তৃপক্ষকে এ জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সহকর্মীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status