ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ' ফিরোজায়' বিএনপির স্থায়ী কমিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 11:11 PM

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ' ফিরোজায়' বিএনপির স্থায়ী কমিটি

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ' ফিরোজায়' বিএনপির স্থায়ী কমিটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনে মহাসচিবসহ বিএনপি জাতীয় কমিটির নেতৃবৃন্দেরা প্রবেশ করেছেন। বুধবার রাত ৮টায় তারা সেখানে প্রবেশ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদুল আজহার দিন কাটান। ঈদুল আজহা উপলক্ষে খালেদা জিয়া একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status