ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
৩ লাখ নয়, আফগান সেনা ছিল ৫০ হাজারেরও কম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 August, 2021, 11:55 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 18 August, 2021, 12:36 PM

৩ লাখ নয়, আফগান সেনা ছিল ৫০ হাজারেরও কম

৩ লাখ নয়, আফগান সেনা ছিল ৫০ হাজারেরও কম

গত কয়েক সপ্তাহেই একে-৪৭ বা এর চেয়েও ছোট অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় বিনা বাধায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান।

এর কারণ হিসেবে জানা গেছে, আফগান ন্যাশনাল আর্মি সম্পর্কে সরকারিভাবে যেসব তথ্য দেওয়া হয়েছে, বাস্তবে তার তুলনায় বাহিনী অনেক ছোট।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকবার বলেছেন, তিন লাখ সদস্যের আফগান আর্মিকে কোটি কোটি ডলারের সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কিন্তু সেখানকার দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আসলে সেই সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৫০ হাজারেরও কম। খবর বিবিসির।

এই তথ্যের নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তালেবানের পক্ষে খুব সহজেই কাবুল ও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার কারণ পরিষ্কার হয়ে যায়।

প্রেসিডেন্টের কাছে আফগান আর্মির ৫০ হাজার সেনা সদস্য থাকার কোনও গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে কিনা, সেটি হোয়াইট হাউজের কাছে জানতে চেয়েছে বিবিসি।

তবে হোয়াইট হাউজের মুখপাত্র এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status