ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বদরুন্নেসার সেই শিক্ষিকা রুমা সরকার রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 5:56 PM

বদরুন্নেসার সেই শিক্ষিকা রুমা সরকার রিমান্ডে

বদরুন্নেসার সেই শিক্ষিকা রুমা সরকার রিমান্ডে

পুরনো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ধর্মীয় উসকানি ও অপপ্রচারের অভিযোগে কলেজশিক্ষিকা রুমা সরকারকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান এই আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের জিম্মায় নেওয়া হয়।  
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status