ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ইকবালসহ চার আসামি ৫দিনের রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 October, 2021, 3:28 PM

ইকবালসহ চার আসামি  ৫দিনের রিমান্ডে

ইকবালসহ চার আসামি ৫দিনের রিমান্ডে

কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেনসহ চারজনকে ফের ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ইকবাল সহ চার আসামিকে আদালতে হাজির করে ফের ৭দিনের রিমান্ডের আবেদন জানায় সিআইডি।

সিআইডির এএসপি এনামুল হক জানিয়েছেন, আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা আসামিদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলাম। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলায় আসামিরা হলেনÑ প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

এর আগে ২৩শে অক্টোবর দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহানের আদালতে ইকবালসহ চারজনকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে, পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে।  এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় সাতটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি এবং দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় শুক্রবার পর্যন্ত ৮৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status