ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
এসআই পদের পরীক্ষার সূচি পরিবর্তন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 9:44 PM

এসআই পদের পরীক্ষার সূচি পরিবর্তন

এসআই পদের পরীক্ষার সূচি পরিবর্তন

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগের জন্য লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং–১ শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২১–এর চলমান শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ১৯ ডিসেম্বর সম্পন্ন হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা আগামী ৩ থেকে ৫ জানুয়ারি ২০২২ তারিখ নির্ধারিত ছিল। পরীক্ষার এই তারিখ ও সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন লিখিত পরীক্ষা আগামী ৮ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ও ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা আগামী ১০ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া নিয়োগের জন্য প্রযোজ্য অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status