ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মোমেন-ব্লিনকেনের ফোনালাপে গুরুত্ব পেয়েছে মানবাধিকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 12:20 PM

মোমেন-ব্লিনকেনের ফোনালাপে গুরুত্ব পেয়েছে মানবাধিকার

মোমেন-ব্লিনকেনের ফোনালাপে গুরুত্ব পেয়েছে মানবাধিকার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
দুই নেতা মানবাধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করতে সম্মত হন।

এদিকে জানা গেছে, বুধবার রাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে ৩০ মিনিট আলাপ করেন। আলাপের বিষয়ে ড. আব্দুল মোমেন জানিয়েছেন, আলাপকালে র‍্যাব কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন তিনি।  

এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ফোন কল দেওয়ার অনুরোধ করেন ড. আব্দুল মোমেন।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status