ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ৯ আশ্বিন ১৪৩৩
তেলাপিয়া ফ্রাই রেসিপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 6:45 PM

তেলাপিয়া ফ্রাই রেসিপি

তেলাপিয়া ফ্রাই রেসিপি

পরিচিত মাছের রান্নায় বৈচিত্র্য আনা সম্ভব একটু চেষ্টা করলেই। মাছ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু অনেক খাবার। নানা উপায়ে তৈরি করা যায় সুস্বাদু সব পদ। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। আজ চলুন জেনে নেওয়া যাক তেমনই একটি খাবার আস্ত তেলাপিয়া ফ্রাই তৈরির রেসিপি-



তৈরি করতে যা লাগবে

আস্ত তেলাপিয়া- ২টি
মরিচের গুঁড়া- ২ চা চামচ
হলুদের গুঁড়া- ১ চা চামচ
আদা বাটা- ২ টেবিল চামচ
লেবুর রস- ২ টেবিল চামচ
অয়েস্টার সস- ২ টেবিল চামচ
ময়দা- ৫-৬ টেবিল চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
তেল- ডুবো তেলে ভাজার জন্য।
তেলাপিয়া ফ্রাই রেসিপি

তেলাপিয়া ফ্রাই রেসিপি

তৈরি করবেন যেভাবে

মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিন। মাছের দুই পাশেই হালকা করে ছুরি দিয়ে চিরে নিন। একটি পাত্রে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, লেবুর রস, অয়েস্টার সস ও লবণ নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ভালো করে মাছে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। কড়াইতে তেল গরম করে নিন। মাছটি ময়দায় গড়িয়ে নিয়ে তেলে ছাড়ুন। হালকা আঁচে উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন। এবার পছন্দের কোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আস্ত তেলাপিয়ার ফ্রাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status