ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
৫ হাজার ৮৬ জনকে চাকরি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 1:05 PM



৫ হাজার ৮৬ জনকে চাকরি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

৫ হাজার ৮৬ জনকে চাকরি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে মোট ৫ হাজার ৮৬ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (ক্যাশ, জেনারেল, আরসি)- ২০২০ সাল ভিত্তিক।

পদের সংখ্যা:

অফিসার (ক্যাশ): সাতটি ব্যাংকে মোট ১ হাজার ৭২০ জনকে নিয়োগ দেয়া হবে।

অফিসার (জেনারেল): আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৭৬৩ জনকে নিয়োগ দেয়া হবে।

অফিসার (আরসি): জনতা ব্যাংকে ৩১২ জনকে নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ /- টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই www.erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদনের সময়সীমা:

অফিসার (ক্যাশ) পদে আবেদন করা যাবে আগামী ৩০ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

অফিসার (জেনারেল) পদে আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

অফিসার (আরসি) পদে আবেদন করা যাবে আগামী ২৪ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।


পদের নাম: সিনিয়র অফিসার (জেনারেল, আইটি)-২০২০ সাল ভিত্তিক।

পদের সংখ্যা: সিনিয়র অফিসার (জেনারেল): আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৬৯ জনকে নিয়োগ দেয়া হবে।

সিনিয়র অফিসার (আইটি): চারটি ব্যাংকে মোট ২২২ জনকে নিয়োগ দেয়া হবে।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ /- টাকা।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা সিনিয়র অফিসার (আইটি) পদে ও যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা সিনিয়র অফিসার (জেনারেল) পদে আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই www.erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা:

সিনিয়র অফিসার (জেনারেল) পদে আবেদন করা যাবে আগামী ১৬ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

সিনিয়র অফিসার (আইটি) পদে আবেদন করা যাবে আগামী ৩০ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

সূত্র: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status