ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৮
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 1:17 PM

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৮

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিন সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে ৮ হাজার ২২৫ পিস ১০ গ্রাম ভাঙা ইয়াবা, ১০১ গ্রাম ৪৪৭ পুরিয়া হেরোইন, ৫ বোতল বিদেশি মদ, ৩৯ কেজি ৭০ গ্রাম গাঁজা ও একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status