ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ছেলেসহ শাকিবের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন, কিছুই জানেন না অপু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 2:53 PM

ছেলেসহ শাকিবের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন, কিছুই জানেন না অপু

ছেলেসহ শাকিবের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন, কিছুই জানেন না অপু

গেল কদিন ধরেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের আবেদন করা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে শীর্ষ এই নায়কের অন্য একটি দেশের নাগরিক হওয়ার এই আবদেনকে ভালো চোখে দেখছেন না। অনেক পরিচালকের মধ্যে ইতোমধ্যে শঙ্কাও তৈরি হয়েছে। বিদেশে আসা যাওয়ার মধ্যে থাকলে শাকিবকে নিয়ে সিনেমা করলে কাজে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন কেউ কেউ। যদিও শাকিব এ ব্যাপারে পাল্টা যুক্তি দাড় করিয়েছেন এর মধ্যে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, বড় বড় তারকারা বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য করছেন। যেমন- শাহরুখ খানের মেয়ে ম্যানহাটনে লেখাপড়া করেন, সময় পেলে এখানে অবকাশ যাপন করেন। প্রিয়াঙ্কা চোপড়া এখানে রেস্টুরেন্ট খুলেছে।

বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য করতে হলে বিষয়গুলো বড় করে ভাবতে হবে। আর এটা নিয়ে যারা গসিপ করছে, তাদের কথা আমি এই মুহূর্তে ভাবছি না। এদিকে, শাকিবের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবদেন নিয়ে যখন চর্চা চলমান, তখন আরও একটি বিষয় জানা গেলো। শুধু নিজে নয়, যুক্তরাস্ট্রে ছেলে আব্রাম খান জয়ের জন্যও আবেদন করেছেন শাকিব। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। বাবা-ছেলের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবদেনকে কীভাবে দেখছেন শাকিবের সাবেক স্ত্রী ও জয়ের মা অপু বিশ্বাস? বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে এই নায়িকা মানবজমিনকে জানালেন, এ ব্যাপারে তিনি কিছুই জানান না। অপু বলেন, আমি কিছুই জানি না আসলে। কবে, কখন কীভাবে আবদেন করলো তার কিছু না। আমি এতো কাজে ব্যস্ত। নিউজ দেখার সময় পাইনি। এদিকে, অপু বিশ্বাস বর্তমানে 'প্রেম-প্রীতির বন্ধন' নামের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার। যেটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status