ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ঐশীর গানে সানি লিওন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 3:11 PM

ঐশীর গানে সানি লিওন

ঐশীর গানে সানি লিওন

চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর গানে মডেল হলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। বুধবার টিএম রেকর্ডস প্রকাশ করলো তাপসের কথা , সুর ও সংগীতে ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’-এর এক ঝলক। গানের প্রোমো প্রকাশেই কয়েক ঘন্টার ব্যবধানে লাখো দর্শক লুফে নিয়েছেন গানটি। সংগীতশিল্পী হিসেবে ঐশীর কণ্ঠের শক্তি ও মাধুর্য নতুনরূপে হাজির করলেন তাপস। ঐশী বলেন, সংগীতশিল্পী ঐশীকে প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী।

বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি চিরঋণী। তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন। এ গানটির মাধ্যমে তেমনই একটি স্বপ্ন পূরণ হল।
টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার কোন গানে পারফর্ম করছেন সানি লিওন।

বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে দেশের সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। শুধু গান নয়, গানের পাশাপাশি তার নান্দনিক উপস্থাপনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিটি গানের দৃশ্যায়ন ও স্টাইলিং করছেন দেশের অন্যতম ফ্যাশন আইকন টিএম রেকর্ডসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী। জানা যায়, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয় মুম্বাইয়ে। বিপুল বাজেটের এ গানটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status