ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
তরুণীর স্ট্যাটাস, মধ্য রাতে বন্ধুদের আগমন, অতঃপর...
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 5:58 PM

তরুণীর স্ট্যাটাস, মধ্য রাতে বন্ধুদের আগমন, অতঃপরins class=

তরুণীর স্ট্যাটাস, মধ্য রাতে বন্ধুদের আগমন, অতঃপর

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি হোটেলে চাকরী করতেন ২০ বছর বয়সী এক তরুণী। তিনি ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়ে ঘুমের ওষুধ খেয়েছিলেন।

আজ বৃহস্পতিবার ভোর সোয়া চারটায় চট্টগ্রামের হালিশহর থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, নিচ তলায় একটি মেয়ে মাসখানেক পূর্বে ভাড়া নিয়েছেন। রাত সাড়ে তিনটার দিকে সেই ভাড়াটে মেয়েটির কয়েকজন পরিচিত বন্ধু এসে তাদেরকে ঘুম থেকে তুলে জানায় মেয়েটি ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছেন এবং ফোনে কয়েকজন বন্ধুকেও আত্মহত্যা করার কথা বলেছেন।

এরপর থেকে তারা মেয়েটির ফোন বন্ধ পাচ্ছিলেন। শেষে তারা এই গভীর রাতে সরাসরি চলে এসেছেন। এরপর কলার ও মেয়েটির বন্ধুরা মিলে আধা ঘন্টা ধরে দরজা ধাক্কাধাক্কি করছিলেন কিন্তু ভেতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। এরপর কলার পুলিশী সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে আরও বলা হয়, কলটেকার কনষ্টেবল মোঃ আল আমিন কলটি রিসিভ করেছিলেন।
কনষ্টেবল আল আমিন তাৎক্ষণিকভাবে হালিশহর থানায় বিষয়টি জানান। পরে হালিশহর থানার এস আই আবুল বাশার ঘটনাস্থলে পৌঁছে শাবল দিয়ে দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন। এরপর দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status