ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নড়িয়ায় পরাজিত মেম্বারপ্রার্থীকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 6 January, 2022, 6:38 PM

নড়িয়ায় পরাজিত মেম্বারপ্রার্থীকে পিটিয়ে হত্যা

নড়িয়ায় পরাজিত মেম্বারপ্রার্থীকে পিটিয়ে হত্যা

শরীয়তপুরের নড়িয়ায় পরাজিত মেম্বারপ্রার্থীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল মালেক মালত (৫৫)। তিনি ওই গ্রামের আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের মৃত কচর আহাম্মেদ মালতের ছেলে। নওপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ছিলেন। ৫ জানুয়ারি মোরগ প্রতীকের এ প্রার্থী অল্প ভোটে পরাজিত হন।

জানা যায়, সকালে পরাজিত মেম্বারপ্রার্থী মালেক মালত নওপাড়া বাজারে যান। এসময় প্রতিপক্ষ পরাজিত টিউবওয়েল প্রতীকের আরেক মেম্বারপ্রার্থী দেলোয়ার হোসেন তাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পাশের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মোরগ প্রতীক নিয়ে মালেক মালত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব মিলিয়ে নওপাড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডে চারজন মেম্বার প্রার্থী ছিলেন। এদের মধ্যে ইউপি সদস্য বিজয়ী হয়েছেন তাফাজ্জেল তপদার।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, মালেক মালত ও দেলোয়ার হোসেন আপন চাচাতো ভাই। দুজনই পরাজিত হয়েছেন। গতকাল রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে মালেক বাজারে গেলে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন দেলোয়ার।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status