|
শিনজো আবের শুটার ইউটিউব দেখে অস্ত্র বানানো শেখেন
নতুন সময় ডেস্ক
|
![]() শিনজো আবের শুটার ইউটিউব দেখে অস্ত্র বানানো শেখেন জাপান টাইমস বলছে, তদন্তকারী সূত্র জানিয়েছে, গ্রেপ্তার শুটার তাতসুইয়া ইয়ামাগামি বাড়িতে তৈরি একটি বন্দুক ইউটিউব দেখে দেখে পরীক্ষা করে দেখছিলেন। একটি ধর্মীয় গোষ্ঠীর নেতাকে হত্যা করতে তিনি এই অস্ত্র তৈরি করেন। তার দাবি, ওই নেতা তার মায়ের সঙ্গে প্রতারণা করেছেন। তার মায়ের কাছ থেকে ‘বিশাল অনুদান’ নিয়ে দেউলিয়া করে দিয়েছেন। এবং তিনি বিশ্বাস করেন, এর সঙ্গে শিনজো আবেও যুক্ত ছিলেন। ![]() শিনজো আবের শুটার ইউটিউব দেখে অস্ত্র বানানো শেখেন আবেকে হত্যায় ব্যবহৃত বন্দুকটি একসঙ্গে ছয়টি প্রজেক্টাইল গুলি করার জন্য ডিজাইন করা হয়েছে বলেও জানিয়েছে জাপান টাইমসের সূত্র। অস্ত্রটি টেপসহ দুটি ধাতব পাইপ এবং উভয় ব্যারেল থেকে নিক্ষিপ্ত ছোট প্লাস্টিকের শেলগুলোতে স্থাপন করা প্রজেক্টাইলের সমন্বয়ে গঠিত। এটি শটগানের মতো ছিল বলেও বলছে তারা। আবেকে গুলি করার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার তাতসুইয়া ইয়ামাগামি। পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে আবেকে গুলি করতে বাড়িতে তৈরি একটি বন্দুক ব্যবহার করার কথাও জানিয়েছেন তাতসুইয়া। গত শুক্রবার এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গুলিতে নিহত হন শিনজো আবে। তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্বপালন করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
