ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
দেশে চার জনের অমিক্রন বিএফ.৭ শনাক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 January, 2023, 2:42 PM
সর্বশেষ আপডেট: Friday, 6 January, 2023, 3:15 AM

দেশে চার জনের অমিক্রন বিএফ.৭ শনাক্ত

দেশে চার জনের অমিক্রন বিএফ.৭ শনাক্ত

চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাস অমিক্রনের উপধরন বিএফ.৭ সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ওই চারজনের করোনা পরীক্ষার পর এ কথা জানানো হয়।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, চার চীনা নাগরিকের শরীরে অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষায় তাঁদের করোনা ধরা পড়ে। তাঁদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।

সম্প্রতি চীনে আবার ব্যাপকভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে শাহজালাল বিমানবন্দরে আবার চীনসহ কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশে চীনা নাগরিকদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status