ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
বাগমারায় মহিলা লীগের ৫ হাজার নেতৃবৃন্দের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র উপহার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 January, 2023, 6:51 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 January, 2023, 6:56 PM

বাগমারায় মহিলা লীগের ৫ হাজার নেতৃবৃন্দের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র উপহার

বাগমারায় মহিলা লীগের ৫ হাজার নেতৃবৃন্দের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র উপহার

প্রতি বছরের ন্যায় এবারও বাগমারায় মহিলা লীগ নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। রোববার দুপুর ২ টায় শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বাগমারায় মহিলা লীগের ৫ হাজার নেতৃবৃন্দের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র উপহার

বাগমারায় মহিলা লীগের ৫ হাজার নেতৃবৃন্দের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র উপহার


সম্প্রতি গত কয়েক দিন থেকে বাগমারা সহ রাজশাহী অ লে শীতের তীব্রতা বেড়ে চলেছে। শীত আসলেও শীত জনিত বিভিন্ন রোগ দেখা দেয়। সে কারনে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতে মহিলা লীগের তৃণমূল নেতৃবৃন্দ যেন কষ্ট না পায় সে জন্য তাদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
 
শীতবস্ত্র বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, কাউন্সিলর হাচেন আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মটর, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ব্যবস্থাপক হিসাবশাখা সোহরাব হোসেন মাসুম প্রমুখ।  

উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন এলাকার মহিলা লীগের ৫ হাজার নেতৃবৃন্দের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র উপহার প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status