ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
নেইমারের 'নতুন প্রেমিকা' তুরিনিকে নিয়ে হইচই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 January, 2023, 10:08 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 January, 2023, 12:14 PM

নেইমারের 'নতুন প্রেমিকা' তুরিনিকে নিয়ে হইচই

নেইমারের 'নতুন প্রেমিকা' তুরিনিকে নিয়ে হইচই

খেলার মাঠে পারফরম্যান্সের উঠানামা থাকলেও নেইমারের প্রেমে পড়ায় উঠানামা নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্রাজিলিয়ান তারকার বান্ধবীর সংখ্যা। ব্রাজিলের পোস্টারবয়ের বান্ধুবীর তালিকায় যুক্ত হলো আরো এক নাম। যার নাম জেসিকা তুরিনি।

যিনি কাতার বিশ্বকাপে নেইমারদের সমর্থনে গ্যালারি মাতিয়েছেন। জিশোডটগ্লোবো নামের ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রাজিলিয়ান মডেল অভিনেত্রী ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার জেসিকা তুরিনি হচ্ছে নেইমারের নতুন প্রেমিকা।

নেইমারের 'নতুন প্রেমিকা' তুরিনিকে নিয়ে হইচই

নেইমারের 'নতুন প্রেমিকা' তুরিনিকে নিয়ে হইচই

ব্রাজিলের এসপিরিতো সান্তো অঞ্চলের রাজধানী ভিটোরিয়া শহরে ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩০ বছর বয়সী তুরিনি। তার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে। অর্থাৎ, মডেলিংয়ের পাশাপাশি ব্যবসায়ী তিনি। কাতার বিশ্বকাপে গ্যালারিতে সরব উপস্থিতি ছিল তার। নেইমারের গোল উদযাপনে তার প্রকাশভঙ্গী মনোযোগ কেড়েছিল। নেইমার পেনাল্টিতে গোল করার পর তার স্বাক্ষরিত জার্সির প্রতীকে চুম্বন করে লাইমলাইটে আ
বিশ্বকাপের পর প্যারিসে যোগ দিয়েছেন নেইমার। প্রেমিকা, সন্তান ও বন্ধুদের নিয়ে সেখানে নতুন বছর উদযাপন করেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফুটবল তারকা। জানা যাচ্ছে, বর্ষবরণে নেইমারের সেই পার্টিতে ছিলেন জেসিকা তুরিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে অবশ্য সেটি নিজেই জানিয়েছিলেন।

নেইমারের 'নতুন প্রেমিকা' তুরিনিকে নিয়ে হইচই

নেইমারের 'নতুন প্রেমিকা' তুরিনিকে নিয়ে হইচই

জেসিকা তুরিনির এখন বসবাস সাও পাওলোয়। সেখানে তিনি কার্ট রেসিংয়ে অংশ নেন। নতুন বছরে সার্ফিংয়েও নাম লেখাচ্ছেন। মডেলিং ছাড়াও তার লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে জানা যায়, পারিবারিক ব্যবসার সঙ্গেও জড়িত তিনি। একটি অটোমেশন কোম্পানি গড়ে তুলেছে জেসিকার পরিবার। তিনি নিজে সেই কোম্পানির কন্ট্যাক্ট ম্যানেজার। তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে নেইমারের নতুন প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও এ নিয়ে খোদ নেইমারের কোনো প্রতিক্রিয়ার কথা জানায়নি তারা।

নেইমারের 'নতুন প্রেমিকা' তুরিনিকে নিয়ে হইচই

নেইমারের 'নতুন প্রেমিকা' তুরিনিকে নিয়ে হইচই

এর আগেও বেশ কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন নেইমার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ব্রুনা মার্কেজিন, লারিসা মাচেদো মাচাদো, থাইলা আয়লা, কারোলিনা দানলাস, গ্যাব্রিয়েল্লা লেনজি, ঝেনি অ্যান্ড্রাডে, বারবারা ইভানস ও লারিসা অলিভেইরা। কোনো প্রেমিকাই নেইমারের জীবনে দীর্ঘস্থায়ী হতে পারেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status