|
রনির সঙ্গে নুসরাতের ৯ বছর সম্পর্ক, কিন্তু বিয়েটা হল না
নতুন সময় ডেস্ক
|
![]() রনির সঙ্গে নুসরাতের ৯ বছর সম্পর্ক, কিন্তু বিয়েটা হল না তখন ফারিয়া বলেন, শিগগিরই বিয়ে করবেন তারা। কিন্তু বিয়ের খবর দিলেও বিয়ে আর করছিলেন না। এর মধ্যেই গুঞ্জন, রনির সঙ্গে ফারিয়ার বাগ্দান ভেঙে গেছে। সে ভাঙনের খবরটিই এবার আনুষ্ঠানিক জানালেন ফারিয়া। বুধবার দুপুরে ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেন, ‘তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগ্দানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবেচিন্তে আমি ও রনি দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভাগ্যবান, আমাদের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব রয়েছে। আমরা ভাগ্যবান, আমাদের মধ্যে দারুণ একটি বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে। যেটা সারা জীবনই থাকবে। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, আমার এই কঠিন সময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন।’ নুসরাত ফারিয়ার এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সমবেদনা জানিয়েছেন। তবে উত্তরে কিছুই জানাননি এই নায়িকা। রনির সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে তিনি আগেই বলেন, ‘আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
ঢাকার এই হাসপাতালে আমার দুই সন্তানের জন্মে মোট খরচ হয়েছে মাত্র ৭৫ টাকা
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
