ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
‘রোনালদো আমার সঙ্গে এক রাত কাটিয়েছে’, দাবি ভেনেজুয়েলার নারী ব্লগারের
প্রকাশ: Thursday, 9 March, 2023, 11:40 AM

‘রোনালদো আমার সঙ্গে এক রাত কাটিয়েছে’, দাবি ভেনেজুয়েলার নারী ব্লগারের

‘রোনালদো আমার সঙ্গে এক রাত কাটিয়েছে’, দাবি ভেনেজুয়েলার নারী ব্লগারের

সৌদি আরবে সময়টা ভালোই কাটছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। আল নাসেরের জার্সিতে পাচ্ছেন গোলের দেখা। সদ্যই জিতেছেন ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। তবে এর মাঝেই নতুন আলোচনায় রোনালদো। তাও আবার মাঠের বাইরের ইস্যুতে।

বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ছাড়াও কি অন্য মহিলার প্রতি আসক্ত রোনালদো? এমনই প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার এক জনপ্রিয় নারী ব্লগার জর্জিয়ালার দাবি ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত জর্জিয়ালার দাবি, তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন পর্তুগিজ তারকা। গত ৩ মার্চ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, জর্জিয়ালার দাবি, ‘২০২২ সালের ২৫ মার্চ তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন রোনালদো। কাতার বিশ্বকাপের জন্য পর্তুগালের প্রস্তুতি ক্যাম্প চলছিল তখন। উত্তর পর্তুগালের সলভার্ডে হোটেলের ৩১২ নম্বর কক্ষে রোনালদো আমার সঙ্গে এক রাত কাটিয়েছিল। সে (রোনালদো) মেসেজ পাঠিয়ে আমাকে হোটেলে আমন্ত্রণ জানিয়েছিল।’

জর্জিয়ালা আরও বলেন, ‘পর্তুগালের অন্য ফুটবলারদের সঙ্গে সেলফি তোলার সময় তার মেসেজ পেয়েছিলাম। ওর মেসেজ পড়ে মনে হয়েছিল, কথা বলার জন্য ডাকছে। হয়তো কিছু বলতে চায় আমাকে। পরস্পরকে আরও ভালোভাবে জানতে পারব এবং রোনালদোর সঙ্গে বেশ কিছু সেলফি তোলার সুযোগ পাব ভেবেছিলাম। এমন কিছু হতে পারে ভাবিনি। পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলাম। এটাই সত্যি।’

জর্জিনা আরও যোগ করেন, ‘শারীরিক মিলনে অবশ্যই আমার সম্মতি ছিল। রোনালদোর খ্যাতি এবং ক্ষমতা আমাকে প্রভাবিত করেছিল।’

পরমুহূর্তে আবার দাবি করেছেন, অর্থ বা খ্যাতির জন্য রোনালদোর শয্যাসঙ্গিনী হননি। পর্তুগিজ তারকার সঙ্গে সেই রাত কাটিয়ে তিনি অনুতপ্ত বলে জানিয়েছেন। তার বক্তব্য, স্বামীর সঙ্গে প্রতারণা করে ঠিক করেননি। সেই রাতের ঘটনার জন্য আল নাসেরের ফুটবলারকেও দোষারোপ করতে চাননি তিনি। রোনালদোর পাঠানো একাধিক মেসেজও প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ব্লগার।

রোনালদো অবশ্য জর্জিয়ালার দাবি উড়িয়ে দিয়েছেন। ঘনিষ্ঠ মহলে রোনালদোর দাবি, প্রচার পাওয়ার জন্য অসত্য কথা বলা হচ্ছে। তাঁর নাম ব্যবহার করে পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন ওই ব্লগার। জর্জিয়ালার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের সময় দেখা হলেও এমন কিছু ঘটেনি। সন্তানদের নিয়ে বান্ধবী জর্জিনার সঙ্গে তিনি সুখে, শান্তিতে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status