ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
ওমরাহতে গিয়ে বাংলাদেশি যুবককে নিয়ে পালালেন ইন্দোনেশিয়ান নারী
প্রকাশ: Thursday, 9 March, 2023, 11:49 AM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে এক বাংলদেশি যুবকের সঙ্গে পালিয়েছেন মুরনি নামের এক ইন্দোনেশিয়ান নারী। ওই নারী ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার ওনোসোবো গ্রামের বাসিন্দা। তবে, বাংলাদেশি যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার সংবাদমধ্যম জানায়, মুরনি নামের ওই নারী স্থানীয় একটি ওমরাহ হজ এজেন্সি থেকে ১১ দিনের ট্যুরে নাম নিবন্ধন করেন এবং গত ১ ফেব্রুয়ারি ওই ওমরাহ হজ এজেন্সির সফরসঙ্গী দলের সঙ্গে রওনা হন। পবিত্র স্থানে পৌঁছানোর পর তিন দিনের মাথায় হঠাৎ করে নিখোঁজ হয়ে যান মুরনি।

পরে, সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখা গেছে, ওই নারী তার সফরসঙ্গীদের থেকে আলাদা হয়ে বাংলাদেশি এক যুবকের সঙ্গে বের হয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ওমরাহ হজ এজেন্সি কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতির কারণে ওমরাহ হজ এজেন্সিকে এরইমধ্যে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। একই সঙ্গে ওই কোম্পানিকে ২৫০ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া জরিমানা করেছে।

মুরনির সঙ্গে ওই বাংলাদেশি যুবকের আগে থেকে কোন ধরনের প্রেমের সম্পর্ক রয়েছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

এদিকে, মুরনির পরিবার ও সৌদি সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতার মাধ্যমে দীর্ঘ ১ মাস পর মুরনিকে খুঁজে বের করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মুরনি গত বুধবার (১ মার্চ) ইন্দোনেশিয়ায় তার বাড়িতে ফিরে আসেন বলে জানায় পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status