|
বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য চেক তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ৩১ জনের সু-চিকিৎসায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের তহবিল হতে ১৭ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
