|
রমজান মাসে সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() রমজান মাসে সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ বৃহঃস্পতিবার ৩০ মার্চ, রাজধানীর টিসিবি ভবন এবং সচিবালয় ভবন এই ২টি স্থানে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। টিসিবি ভবনের সামনে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. সফিকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন এর পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সহ বসুন্ধরা ফুড এন্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। একই সময়ে বাংলাদেশ সচিবালয়ের সামনে এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব দাউদ ইসলাম, যুগ্ম সচিব মিয়াজুল ইসলাম উকিল, সহকারী নিয়ন্ত্রক রিফাত চৌধুরী সহ বসুন্ধরা ফুড এন্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অথিতিরা বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার আজ থেকে বসুন্ধরাও এই কর্যক্রমে সরকারের পাশে দাড়িয়েছে। বসুন্ধরার মতো অন্য বড় শিল্প গ্রুপগুলোও এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে। বসুন্ধরা ফুড ডিভিশন এর হেড অফ সেলস রেদোয়ানুর রহমান বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, দেশ ও মানুষের কল্যানের ব্রত নিয়ে সবসময় বসুন্ধরা গ্ৰুপ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তাসাধারণের সেবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। বছর জুড়েও এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বলে তিনি জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
