ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কে এই শেখ মানা? বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারীরকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 April, 2023, 1:06 PM

কে এই শেখ মানা? বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারীরকে

কে এই শেখ মানা? বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারীরকে

সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের মেয়ে। বর ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ বাগদান ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের ২২ মার্চ।

তাদের বাগদান অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করা হয়নি। খুব জমকালো অনুষ্ঠান করতে দেখা যায়নি। পরিবার-পরিজন এবং আশেপাশের বন্ধুবান্ধব, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়েই ছোট পরিসরে বাগদান সম্পন্ন করা হয়েছে।

শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের পুত্র শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি।

এদিকে কনে শেখা মাহরা সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন, এবং তিনি তার স্নাতক দিবসের ছবি তার ১ লাখ ৩৯ হাজার অনুসারীদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ তাকে নানা প্রদর্শনী এবং লঞ্চ এর অনুষ্ঠান সহ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইভেন্ট এ যোগদান করতে দেখা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status