|
ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ইফতার মাহফিল নাঙ্গলকোটবাসীর মিলন মেলায় পরিনত
সুমন চৌধুরী
|
![]() ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ইফতার মাহফিল নাঙ্গলকোটবাসীর মিলন মেলায় পরিনত ঢাকাস্থ ইউনিয়ন সমিতির নির্বাচিত সভাপতি শেখ শাহজাহান সাজুর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলের সঞ্চালক ছিলেন ঢাকাস্থ্ ঢালুয়া ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া। আলোচনায় বক্তারা বলেন ঢালুয়া সমিতি নাঙ্গলকোট উপজেলার একটি মডেল সংগঠন। একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও বটে। ঢাকায় বসবাসরত সকল পেশার ও সকল মতের মানুষের প্লাটফর্ম হিসেবে এই সংগঠন ইতিমধ্যে সর্বমহলে পরিচিতি ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে। সবার সহযোগিতায় আগামীতে জনমূখী ও কল্যানধর্মী নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নে এই সংগঠন টেকসই ও মজবুত হবে। উল্লেখ্য, ঢাকাস্থ্য ঢালুয়া ইউনিয়ন সমিতি প্রতিষ্ঠিত হয় ২০১৮সালে। প্রতিষ্ঠার তিন বছরের মাথায় করনাকালীন সময়ে নির্বাচন হয়। নির্বাচিত কমিটি কিছু টেকসই কর্মসূচী ও জনকল্যানমুখী পরিকল্পনা গ্রহণ করে। যেমন স্থায়ীভাবে সমিতির জন্য অফিস ক্রয়, গরিব অসহায় চিকিৎসা বঞ্চিতদের আর্থিকভাবে সাহায্য প্রদান, অস্বচ্ছল মেধাবী ছাত্রদেরকে বৃত্তি ও আর্থিকভাবে সহায়তা, রমজান মাসে এলাকায় দরিদ্র অসহায়দের মাঝে ইফতার সমগ্রী বিতরণ, ঢালুয়া ইউনিয়ন নিয়ে তথ্যনির্ভর একটি ম্যাগাজিন প্রকাশ করা। যার মাধ্যমে ইউনিয়নের অনেক অজানা তথ্যে সমৃদ্ধ থাকবে। দোয়া ও ইফতার মাহফিলে ঢালুয়া ইউনিয়নের গর্বিত সন্তান সংসদ সদস্য মরহুম জয়নাল আবদিন ভূঁইয়া, ও সমিতির উপদেষ্টা মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামণায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খতিব মাওলানা সলিমুল্লাহ। ঢাকাস্থ ঢালুয়া সমিতির ব্যানারে আয়েজিত এই ইফতার মাহফিল নাঙ্গলকোটবাসীর মিলন মেলায় পরিণত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
