ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
রাশিয়ায় ‘মশা বোমা’ হামলার ছক যুক্তরাষ্ট্রের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 July, 2023, 10:14 AM

রাশিয়ায় ‘মশা বোমা’ হামলার ছক যুক্তরাষ্ট্রের

রাশিয়ায় ‘মশা বোমা’ হামলার ছক যুক্তরাষ্ট্রের

রাশিয়া ধ্বংসে ‘মশা বোমা’ হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার  নিরাপত্তাবিষয়ক সংসদীয় কমিটির প্রধান ইরিনা ইয়ারোভায়ার সম্প্রতি এ বিস্ফোরক মন্তব্য করেন। প্রায় সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইরিনার এ ভয়ংকর পূর্বাভাসটি। তার দাবি, হামলা চালাতে মশার জিনগত বদল ঘটিয়েছে মার্কিন বিজ্ঞানীরা। আর সেই মশা প্রাণ কাড়তে পারে লাখ লাখ রুশ নাগরিকের।

ভিডিওতে ইরিনা বলেন, পেন্টাগনের ঘাতক প্রকল্পের নাম ‘অ্যালাইড ইনসেক্টস’। এটি মূলত জীবাণু অস্ত্র তৈরির ষড়যন্ত্র। মার্কিন বিজ্ঞানীরা প্রাণঘাতী ভাইরাস ঢুকিয়ে দিচ্ছেন মশার শরীরে। ঝাঁকে ঝাঁকে মশা ছেড়ে দেওয়া হবে মস্কোসহ গোটা রাশিয়ায়। এরপরই দেশে দেখা দেবে ভয়ংকর ম্যালেরিয়া মহামারি। প্রাণ হারাবেন অসংখ্য মানুষ।  ভিডিওতে ইরানা আরও বলেন, মার্কিন ‘মশক অস্ত্র’ ঠেকাতে তৈরি হচ্ছে রাশিয়াও। হামলা মোকবিলায় রুশ সংসদ একটি কমিশন গঠন করেছে বলে জানান তিনি।

ড্রোন হামলার মাধ্যমে মশা ছড়িয়ে রুশ সেনাদের ওপর ম্যালেরিয়া সংক্রমিত মশা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন রুশ সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাও। চলতি সপ্তাহেই এই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা উল্লেখ করেন রুশ সেনাবাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা ব্রিগেডের প্রধান লেফটেন্যান্ট-জেনারেল ইগর কিরিলোভ। সংক্রমণের পর রুশ সৈন্যরা যেন অসুস্থ হয় অথবা মারা যায় সে লক্ষ্যে দেশটি এমন পরিকল্পনা করছে বলে জানান তিনি।

কিরিলোভ বলেন, ‘ড্রোনটি একটি নির্দিষ্ট অঞ্চলে পোকামাকড়সহ একটি ধারক সরবরাহ করবে। পরবর্তী সময়ে তাদের যখন ছেড়ে দেওয়া হবে তখন ম্যালেরিয়া রোগে সংক্রমিত করবে রুশ সামরিক কর্মীদের। ক্রেমলিনের শীর্ষ মহলের একাংশর দাবিও একই রকম। যুক্তরাষ্ট্রের মশায় জিনগত পরিবর্তন করে ড্রোনের মাধ্যমে তা রাশিয়ায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেন। বলেন, ইনজেকশনের মাধ্যমে মরণব্যাধী তৈরি করবে এমন ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে মশার শরীরে। মশা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ইতিমধ্যে মশক সেনা রাশিয়ার উদ্দেশে রওনা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status