ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
সোনারগাঁয়ে ইতিহাস সৃষ্টি করে উপজেলা চেয়ারম্যানের প্রথম কার্যদিবস পালন
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Wednesday, 26 June, 2024, 7:09 PM

সোনারগাঁয়ে ইতিহাস সৃষ্টি করে উপজেলা চেয়ারম্যানের প্রথম কার্যদিবস পালন

সোনারগাঁয়ে ইতিহাস সৃষ্টি করে উপজেলা চেয়ারম্যানের প্রথম কার্যদিবস পালন

ইতিহাস সৃষ্টি করে বর্ণাঢ্য বিজয় র‌্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম উপজেলা পরিষদ কার্যালয়ে প্রথম কার্যদিবস পালন করেছেন।

গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও প্রায় ২২-২৫ হাজার সমর্থক মোগরাপাড়া চৌরাস্তা ও উপজেলা পরিষদ চত্বরে এসে প্রথমে জমায়েত হন। পরে নেতকর্মী ও সমর্থক এবং সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে একটি বিজয় র‌্যালী বের করেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনতার ভালোবাসায় নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে সিক্ত করেন। সোনারগাঁয়ে এমন বিরল জন সমুদ্রের ঘটনায় যা ইতিহাস সৃষ্টি করেছেন।  

এদিকে উপস্থিত জনতাকে উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম বলেন, আমি আপনাদের সোনারগাঁবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা গভীর ষড়যন্ত্র উপেক্ষা করে, শত প্রতিকুলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি কালাম আপনাদের সেবক হয়ে, আপনাদের কালাম হয়েই শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।

উপজেলা চত্বর প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস ফরিদা পারভীন শ্যমলী চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ফিরোজ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুজ্জামান সামসুসহ দলীয় নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status