ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
৪৫ লাখ টাকার নতুন গাড়ি অপুর, কে দিলেন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 June, 2024, 5:44 PM

৪৫ লাখ টাকার নতুন গাড়ি অপুর, কে দিলেন?

৪৫ লাখ টাকার নতুন গাড়ি অপুর, কে দিলেন?

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয় করেছিলেন অপু বিশ্বাস।  সে সময়ের ব্যস্ত নায়িকার তালিকায় নাম ছিল অপু বিশ্বাসের।   

তবে বর্তমানে পর্দায় অপুর সেই ব্যস্ততা নেই। হাতে ছবির পরিমাণও কমে গেছে। যে কারণে সিনেমার বাইরে নিজের ব্যবসায় বেশি সময় ব্যয় কারছেন এই নায়িকা।

এসবের মধ্যেই সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন অপু বিশ্বাস। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্যর ৪২-৪৫ লাখ টাকা।

হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি কেউ। অপু বিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন, সে বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন। যদিও এ কথার ভিত্তি নেই, তবু শাকিবের নাম উঠে আসছে।

অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status