ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 June, 2024, 6:46 PM

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে আগুন

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে আগুন

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মীরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) ও এক ঘণ্টা আপ লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টায় বড়তাকিয়া রেল স্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। লাইনে আড়াই ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় আমবাড়িয়া লেভেল ক্রসিং বন্ধ হয়ে মিরসরাই-নারায়ণহাট সড়কে যান চলাচল বন্ধ ছিল।

সুত্রে জানা যায়, আখাউড়া থেকে গাড়ির পার্টস ও ইলেকট্রিক পণ্য নিয়ে ৩১ বগি বিশিষ্ট মালবাহী ট্রেনটি (কন্টেইনার) চট্টগ্রাম যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রেনের গার্ড কুতুব উদ্দিন বলেন, আমি একেবারে পেছনের বগিতে ছিলাম। হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে লোকো মাস্টারকে ফোন দিলে তিনি ট্রেন থামিয়ে দেন। এরপর ট্রেনে থাকা দুটি ফায়ার স্টোর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে দেখা যায় দুটি ফায়ার স্টোরই নষ্ট। কাজ করছে না।
ট্রেনের লোকোমাস্টার মো. শাহাজাহান বলেন, ইঞ্জিনের অ্যাডজাস্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দেখার সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে দিয়েছি। এরপর আমরা ৯৯৯ নম্বর ও বড়তাকিয়া স্টেশন মাস্টারের কাছে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে এই ট্রেনটি নিয়ে গেছে।

মীরসরাই ফায়ার স্টেশন সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া স্টেশন মাস্টার থেকে খবর পাই যে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। কিন্তু তিনি ঘটনার স্থান সঠিকভাবে দিতে না পারায় পৌঁছাতে একটু বিলম্ব হয়। পরে স্থানীয় লোকদের সঙ্গে যোগাযোগ করে মীরসরাই কলেজ রোড দিয়ে ঘটনাস্থলে যাই। প্রথমে আমাদের পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরবর্তীতে পাম্প বসিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ডাউন লাইনে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও আপ লাইনে ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিলিফ ট্রেন ওই ট্রেনটি উদ্ধার করে বড়তাকিয়া স্টেশনে নিয়ে আসার পর সকাল ১০টা ৫০ মিনিট থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status