ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রামে চিকিৎসক খুন : ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 June, 2024, 6:50 PM

চট্টগ্রামে চিকিৎসক খুন : ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে

চট্টগ্রামে চিকিৎসক খুন : ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে

চট্টগ্রামের আকবর শাহতে কিশোর গ্যাংয়ের হামলায় দাঁতের চিকিৎসক কোরবান আলীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৫ এপ্রিল নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠের জে লাইনে কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েছিলেন দাঁতের চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কোরবান আলী। চলতি বছরের ১০ এপ্রিল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিকিৎসক কোরবান আলী।

আসামিপক্ষের আইনজীবী এএইচএম জিয়া উদ্দিন বলেন, চিকিৎসক কোরবান আলীর মৃত্যুর ঘটনায় আজ আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিল। আদালত শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গোলাম রসুল নিশান মামলার ৭ নম্বর আসামি। নিশানের বিরুদ্ধে অভিযোগ তার নেতৃত্বে আসামিরা উচ্ছৃঙ্খল আচরণ করত এবং তার নির্দেশনায় হামলা হয়। কিন্তু নিশান ঘটনার সময় ঘটনাস্থলে ছিল না। অপর আসামি রাজুর বিরুদ্ধে এফআইআর এ কোনো অভিযোগ ছিল না।

এই মামলায় আসামিরা হলেন- মাহির সামি, আকিব, বগা সোহেল, ফয়জুল আকবর চৌধুরী আদর, প্রিন্স বাবু, আরিফুল্লাহ রাজু, অপূর্ব, সাগর, রিয়াদ, সংগ্রাম ও শাফায়েত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status