ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
তেঁতুলিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 28 June, 2024, 8:09 PM

তেঁতুলিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত

তেঁতুলিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমানের স্থাবর সম্পত্তির দলিল ক্রোকের নির্দেশ দিয়েছে পঞ্চগড় সিনিয়র স্পেশাল জজ আদালত। 

তার স্ত্রী তহুরা বেগমেরও নামের দলিল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে কাজী মাহমুদুর রহমান ডাবলুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তেঁতুলিয়া শাখার ব্যাংক হিসাবকে অবরুদ্ধ করার নির্দেশ প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে  জেলা দায়রা জজ আদালতের বিচারক মো: গোলাম ফারুক এই আদেশ দেন। জেলা জজ কোর্টের দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান হাবিব জানান গত ১ ফ্রেব্রুয়ারী দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইমরান হোসেন আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তিতে  আয়কর আইনে কাজী মাহমুদুর রহমানের আয়কর ফাইল প্রাপ্ত হন তদন্তকারী কর্মকর্তা। পাবলিক প্রসিকিউটর আরও জানান আয়কর ফাইল ও তদন্তের পরিধি অনুযায়ি এ পর্যন্ত জানা যায় যে কাজী মাহমুদুর রহমান ডাবলু ২০২০ সালে দাখিল কৃত সম্পদের হিসাবে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদের হিসেব গোপন করেছেন এবং জ্ঞাত আয় বহির্ভূত ৭৯ লাখ ৭২ হাজার ৫৫ টাকার সম্পদ ভোগ দখল করছেন। গত ১২ জুন এসব সম্পদের দলিল ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন মামলার বাদী। এরই প্রেক্ষিতে কাজী মাহমুদুর রহমানের নামে ১৬ টি এবং তার স্ত্রীর নামে ১ টি দলিল ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status