ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন
সেক মোহাম্মদ আফজাল,ফরিদপুর
প্রকাশ: Friday, 28 June, 2024, 8:18 PM

ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

ফরিদপুরে হারুনার রশিদ ওরফে মাসুদ রানা (৪০) নামে সাবেক এক বিডিআর সদস্যকে ৭ম শ্রেণীর পড়ুয়া সৎ মেয়েকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 


দণ্ডপ্রাপ্ত হারুনার রশিদ ওরফে মাসুদ রানা (৪০) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার খামারবড়ধুল গ্রামের আবদুল্লাহ আল মাহমুদের ছেলে। বৃহস্পতিবার (২৭ শে জুন) দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো: হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে হারুনার রশিদ ওরফে মাসুদ রানা সাথে ফরিদপুরে নগরকান্দা উপজেলার গোপালপুর গ্রামের তারা ফকিরের মেয়ে তানিয়া সুলতানা সাথে ২য় বিবাহ হয়। এর সূত্র ধরে ২০২০ সালে জানুয়ারি মাসে তানিয়ার নিজ ঘরে বসবাস কালে তানিয়ার বড় মেয়ে স্কুল পড়ুয়া সপ্তম শ্রেণীর ছাত্রীকে তার ঘরে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার  এবং খুন করার হুমকি প্রদান করে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই মেয়েকে ২৯ জানুয়ারি ২০২০ইং তারিখে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে মোটরসাইকেল যোগে হারুন ঢাকায় এক বাসায় নিয়ে যায়। সেখানেও জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায়।

পরের দিন ৩০ জানুয়ারি সৎ মেয়েকে নিয়ে নগরকান্দায় বাড়িতে আসলে ওই মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় ফুলা ও জখম দেখতে পায়। পরে মেয়েটির মা তানিয়া সুলতানা গ্রামের স্থানীয় লোকজনকে ডাক দিলে তারা ভিকটিমকে পুলিশে সোপর্দ করে এবং নগরকান্দা থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

নগরকান্দা থানার এএসআই অসীম মন্ডল ২০২০ সালের এপ্রিল মাসের ৩০ তারিখে আদালতে অভিযোগপত্র জমা দান করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট স্বপন পাল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ এর ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status