|
নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকান্ড প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনী কাজ করে যাচ্ছে : নৌবাহিনী প্রধান
বিপ্লব বিশ্বাস
|
![]() নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকান্ড প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনী কাজ করে যাচ্ছে : নৌবাহিনী প্রধান নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নৌ প্রধান কন্টিনজেন্টে কর্মরত নৌ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন। দেশকে পুনরায় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে যেকোন নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকান্ড প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনী কাজ করে যাচ্ছে। নৌ প্রধান আশা করেন অতি দ্রুত চলমান পরিস্থিতির উত্তরণ ঘটবে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ কর্তৃক সার্বিকভাবে দায়িত্ব গ্রহণের পর নৌ সদস্যরা ব্যারাকে প্রত্যাবর্তন করবে। উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলাসমূহের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে জননিরাপত্তা, জান-মালের সুরক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
