ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 9:09 PM

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপরে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বালনের সময় এ হামলা হয়। এই অভিনেত্রী ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে ফেসবুকে সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখানে শাতধিক সাংস্কৃতিকর্মীরা জড়ো হন। এছাড়াও সেখানে মিডিয়া কর্মীরাও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সবাইকে হুমকি দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। একের পর এক আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত সহশিল্পীরা সেখান থেকে সরিয়ে নেন।

হামলার বিষয়ে রোকেয়া প্রাচী বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের ওপরে অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়। যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃতকারী নন।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি ইমরানুল ইসলাম বলেন, রোকেয়া প্রাচীর উপর হামলা হয়েছে কি না বিষয়টি আমরা নিশ্চিত নই। তবে জানতে পেরেছি ধানমণ্ডি ৩২ নম্বরে ছাত্রলীগের কিছু ছেলে জড়ো হয়েছিল। পড়ে বিএনপির লোকজন তাদের ধাওয়া দিয়েছে।

এর আগে রোকেয়া প্রাচী ঘোষণা প্রসঙ্গে ফেসবুকে লিখেছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status