সাবেক উপমন্ত্রী পিন্টুর মুক্তির দাবিতে ডাকা সমাবেশ জনসমুদ্রে পরিণত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 August, 2024, 5:36 PM
সাবেক উপমন্ত্রী পিন্টুর মুক্তির দাবিতে ডাকা সমাবেশ জনসমুদ্রে পরিণত
সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ।
আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালাম পিন্টু মুক্তি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক শাহিন, যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, সে শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার। একুশে গ্রেনেড হামলার সাথে পিন্টু জড়িত ছিলেন না। আমরা অতিদ্রুত সালাম পিন্টুর মুক্তি দাবী করছি।
সমাবেশ শুরুর আগে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে মুক্তির দাবিতে সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়।