ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 November, 2024, 12:30 AM

মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ৩

মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ৩

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১ নভেম্বর) এক সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার (১ নভেম্বর) রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক ৩ জন দুষ্কৃতিকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status