|
দ্রুত নির্বাচন দিতে চাই: প্রধান উপদেষ্টা
নতুন সময় প্রতিবেদক
|
![]() দ্রুত নির্বাচন দিতে চাই: প্রধান উপদেষ্টা গতকাল বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকবে- এমন প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। এরপর নির্বাচন দেওয়া হবে। নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর।’ সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যাতে সরকার, সংসদ, নির্বাচনী বিধি কেমন হবে, এ বিষয়ে একমত হওয়া যায়। এসব খুব দ্রুত শেষ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সরকারে দায়িত্ব নেওয়ার পর আমরা দেশকে ভোটের জন্য প্রস্তত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেওয়া হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবেন।’ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ড. ইউনূস বলেন, যেকোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে। তার সরকারও আছে।তবে এটি সমাধান করতে এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন তিনি। এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ড. মুহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
