ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Monday, 25 November, 2024, 12:58 AM

সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ

সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন৷ তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷

দগ্ধ শ্রমিকরা হলেন, মো. আরিফ (২৭), মো. হাসান (২২), বিপ্লব (২৮), মো. নূর আলম (২৩), মো. তাহমিদ শেখ (৪০),  মো. তন্ময় (২৫), চঞ্চল (২৬),  আল আমিন (২৪), মো. হাসান (১৮) ও মো. শাওন। জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধ কর্মীদের বরাতে তিনি বলেন, ‘কারখানাটির একটি ইউনিটে বিস্ফোরণ হয়৷ এ বিস্ফোরণে দগ্ধ দশজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷’

রোববার সকাল দশটার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট ও এয়ারফ্রেশনার তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শ্রমিকরা। তারা জানান, গ্যাসের সংযোগ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক কারখানার নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান বলেন, ‘সকালে কারখানার পক্ষ থেকে আগুনের খবর জানানো হয়৷ কিন্তু ফায়ার সার্ভিস রওয়ানা হবার আগেই আগুন নিভে গেছে বলে ফের কারখানা থেকে জানানো হয়৷ তখন আমাদের বিস্ফোরণ বা দগ্ধের বিষয়টি জানানো হয়নি৷ পরে দগ্ধের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷

প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানা যাবে৷’
এঘটনায় বসুন্ধরা পেপার্সমিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংবাদকর্মীরা কারখানার সামনে গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকার কথা বলে নিরাপত্তাকর্মীরা সংবাকর্মীদের কারখানার ভেতর প্রবেশ করতে দেয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status