ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সেইম ফ্লাইটে আমরা দু’জন, কিন্তু আমি সিটে বসে আর তুমি...
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 17 January, 2025, 12:19 PM

সেইম ফ্লাইটে আমরা দু’জন, কিন্তু আমি সিটে বসে আর তুমিins class=

সেইম ফ্লাইটে আমরা দু’জন, কিন্তু আমি সিটে বসে আর তুমি

সোশ্যাল মিডিয়ায় আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি তার স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর পর আবেগঘন স্ট্যাটাস দিয়ে নেটিজেনদের মন ছুঁয়েছেন। গত ১৫ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে শাহাদাৎ হোসাইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

তনি ফেসবুক পেজে স্বামীর মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের জন্য একা করে চলে গেছে।’ তার এই পোস্ট দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পোস্টের নিচে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানিয়ে মন্তব্য করেন এবং তার স্বামীর জন্য দোয়া প্রার্থনা করেন।  

স্বামীর মরদেহ নিয়ে দেশে ফেরার পথে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৭টায় তনি তার ফেসবুক পেজে আরেকটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘সেইম ফ্লাইটে আমরা দু’জন, কিন্তু আমি সিটে বসে আর তুমি!’ তার কথায় বুকভরা কষ্ট ফুটে ওঠে, সঙ্গে তিনটি কান্নার ইমোজি যুক্ত করেন।  

এরপর তিনি স্বামীর সঙ্গে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না।’ তার এই পোস্টগুলো নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।  


শাহাদাৎ হোসাইন গত বছরের অক্টোবরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সে সময় তনি তার স্বামীর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। ফেসবুকে লিখেছিলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এনে ব্যাংককে চিকিৎসার জন্য এনেছি। সবকিছু অনিশ্চিত হলেও আল্লাহর বিশেষ রহমতের আশায় আছি।’  

তনির স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন। তবে তাদের স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হতো। এ বিষয়ে তনি সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন। শাহাদাৎ তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছিল। পরে ভালোবেসে শাহাদাৎকে বিয়ে করেন তনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status