ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
অতিরিক্ত ধূমপানেই কি মৃত্যু গায়িকা মারিয়ানের?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 February, 2025, 11:26 AM

অতিরিক্ত ধূমপানেই কি মৃত্যু গায়িকা মারিয়ানের?

অতিরিক্ত ধূমপানেই কি মৃত্যু গায়িকা মারিয়ানের?

প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। বৃহস্পতিবার লন্ডনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মারিয়ানের মুখপাত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর

যদিও সেই বিবৃতিতে মারিয়ানের মুখপাত্র তার মৃত্যুর কারণ স্পষ্ট করেননি। তবে কয়েক দশক ধরে ধূমপানের অভ্যাস থাকায় বুলিমিয়া নামের একটি অসুখে আক্রান্ত ছিলেন মারিয়ান। এছাড়াও স্তন ক্যান্সার এবং ফুসফুসের না সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন তিনি।

২০২০ সালে যখন তিনি করোনা আক্রান্ত হন, তখন ২২ দিনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তখন চিকিৎসকেরা অনেকটা জানিয়েই দিয়েছিলেন, এই শিল্পীকে বাঁচানোটা কঠিন হয়ে যাবে।

উল্লেখ্য, ১৯৬৪ সালে গানের ক্যারিয়ার শুরু করেন মারিয়ান। মারিয়ানের তুমুল জনপ্রিয় গান ছিল ‘আ টিয়ার্স গো বাই’। এ ছাড়াও বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তার মধ্যে রয়েছে ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’ ও ‘শপিং’

১৯৬৫ সালে ম্যাক্সিকান-ব্রিটিশ শিল্পী জন ডানবারকে বিয়ে করেন মারিয়ান। কিন্তু সে সংসার টেকেনি বেশিদিন। এরপর আরও দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সংসারগুলোও টেকেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status