ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ডা. জাহিদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 11:49 AM

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ডা. জাহিদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ডা. জাহিদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগের চেয়ে অনেকটা ভালো অবস্থায় রয়েছেন তিনি।

সোমবার (৩ মার্চ) রাতে লন্ডনে 'জিয়া পরিষদ, ইউকে' আয়োজিত সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, "খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল। চি‌কিৎসকরা নি‌বিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণ করছেন। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ তিনি।"

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনের কিংস্টনে তার ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন। এখানকার পারিবারিক পরিবেশে তিনি অনেকটা সুস্থতা অনুভব করছেন এবং মানসিকভাবে শান্তি পাচ্ছেন। এই মানসিক শান্তি তার শারীরিক সুস্থতার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। প্রায় সাত বছর পর পরিবারের সদস্যদের কাছে ফিরে এসে তিনি ভালো আছেন বলেও মন্তব্য করেন ডা. জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, "শারী‌রিক চিকিৎসার পাশাপা‌শি প্রায় সাত বছর পর বেগম জিয়া তার প‌রিবারের সদস‌্যদের পাশে পেয়ে‌ মান‌সিকভাবে ভালো আছেন। মান‌সিক প্রশা‌ন্তিই উনার শারীরিক সুস্থতাকে বা‌ড়িয়ে দিচ্ছে।"

এছাড়াও, তিনি জানান, শিগগিরই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status