ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সেই ৫৬ বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে মিয়ানমার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 March, 2025, 4:17 PM

সেই ৫৬ বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে মিয়ানমার

সেই ৫৬ বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে মিয়ানমার

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় আটক ছয়টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ছয়টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমা মাছ ধরছিল। এ সময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান। পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। আটকের ১৫ ঘণ্টা পরে জেলেদের ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে। তবে ট্রলারে থাকা মাছগুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়েছেন।

ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার দুপুরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ছয়টি ট্রলার মাছ ধরার একপর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status