ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আবারও সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 January, 2019, 2:58 PM

আবারও সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

আবারও সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য আগামীকাল রোববার সিঙ্গাপুরে যাচ্ছেন।

এদিন দুপুর ১২.৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে (এসকিউফোরফোরনাইন) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

এ সময় তার সঙ্গী হিসেবে যাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদ এর স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১০ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান ‘অসুস্থ’ এরশাদ। কয়েকদফা ফেরার তারিখ পরিবর্তন করে দেশে আসেন ২৬ ডিসেম্বর রাতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status