|
কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, মার্কিন সিইও বরখাস্ত
নতুন সময় ডেস্ক
|
![]() কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, মার্কিন সিইও বরখাস্ত বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের ১৬ জুলাইয়ের বস্টন কনসার্টে ঘটে এই ঘটনা। কনসার্টের বড় পর্দায় এক নারী ও পুরুষকে ঘনিষ্ঠভাবে দেখা গেলে দর্শকের চোখ এড়ায় না। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে নানা সামাজিক মাধ্যমে। যেখানে জড়িয়েছিলেন অ্যাস্ট্রোনোমার কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন ও চিফ এইচআর অফিসার (চিফ পিপল অফিসার) ক্রিস্টিন ক্যাবট। ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে ক্যামেরা ঘুরে যখন তাদের ওপর পড়ে, তখনই দুজন বিব্রত হয়ে তড়িঘড়ি করে একে অপর থেকে সরে যান এবং মুখ লুকাতে চেষ্টা করেন। বিষয়টি নিয়ে মজাও করেন কোল্ডপ্লে’র প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি মঞ্চ থেকে বলেন, ‘ওদের দেখুন হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!’ দুজনই বিবাহিত এবং একই প্রতিষ্ঠানে কাজ করেন। ভিডিওটি সিইও বাইরনের স্ত্রীর চোখে পড়তেই ফেসবুক প্রোফাইল থেকে স্বামীর উপাধি সরিয়ে ফেলেন তিনি। এ ঘটনার জেরে শুক্রবার (১৮ জুলাই) রাতে প্রতিষ্ঠানটি এক্স (পূর্বের টুইটার)-এ জানায়, সিইও অ্যান্ডি বাইরনকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে তারা। যদিও সরাসরি ভিডিওর প্রসঙ্গ আনেনি। জানা গেছে, বাইরন ২০২৩ সালের জুলাই থেকে অ্যাস্ট্রোনোমারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্যাবট প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন নভেম্বরে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
