|
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসু হবে: ডা. লকিয়ত উল্লাহ
নতুন সময় ডেস্ক
|
![]() প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসু হবে: ডা. লকিয়ত উল্লাহ এ সময় দু দেশের মধ্যে পাঁচটি সমঝোতা চুক্তি স্বাক্ষরসহ বেশ কিছু গুরুত্ব পূর্ণ বিষয়ে দ্বি পাক্ষিক আলোচনা হয়। প্রধান উপদেষ্টার মালায়শিয়া সফর প্রতিনিধি দলে সফর সঙ্গী হিসেবে কুমিল্লা চৌদ্দগ্ৰামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ র সাথে প্রতিবেদকের এ সফরের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে কথা হলে তিনি এ কথা বলেন। ডা, লকিয়ত উল্লাহ আরো বলেন, এ সফরে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা তাদের আহ্বান জানান। তার সাথে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী কর্মীদের ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যাবলী সমাধানের বিষয়ে আন্তরিকভাবে পদক্ষেপ গ্রহন এবং সে দেশে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যবস্থাপনা সহজীকরন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও শিল্প বানিজ্যে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। ডা, লকিয়ত উল্লাহ ইতি মধ্যে' বাংলাদেশ ঔষধ শিল্পে অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক ভাবে অনেক সম্মাননা পেয়েছেন "। বায়োফার্মা কোম্পানির ঔষধ বতর্মানে বাংলাদেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের অনেক দেশে (প্রায়) একশোটির বেশী দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা:লকিয়ত উল্লাহ এ সফরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড, আনোয়ার ইব্রাহিমের রাজকীয় অভ্যর্থনা ও আতিথেয়তা ছিল বিরল। যা দেখে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড, মোহাম্মদ ইউনুস স্যার এর সাথে আনোয়ার ইব্রাহিম এর ব্যক্তিগত বন্ধুত্ব ফুটে উঠে। তিনি আর-ও বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের গর্ব প্রফেসর ড, মোহাম্মদ ইউনুস স্যার এর গুরুত্ব ও মর্যাদা আমরা কাছ থেকে অনুূধাবন করলাম। ড, ইউনুস স্যার এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
