|
পাথরঘাটায় বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বীজতলা
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
|
![]() পাথরঘাটায় বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বীজতলা খবরের সততা যাচাইয়ের জন্য সরেজমিনে গেলে ঘটনার প্রমাণ পাওয়া যায়। স্কুলের ছাত্র-ছাত্রীরা বলেছেন, আমরা আগে স্কুলের মাঠে খেলাধুলা করতাম গত এক মাস ধরে স্কুলের মাঠ ধানের বীজ চাষ করার কারণে বর্মানে খেলাধুলা করতে পারছিনা। ওই এলাকার একাধিক সূত্রে জানা যায়, জুলাই মাসে টানা বর্ষণ হয় এতে করে এলাকায় কৃষিজমিতে আমন ধান রোপণে জন্য বীজতলা পানির নিচে তলিয়ে যায়। বিদ্যালয়ের খোলা মাঠ থাকায় আমন ধানের বীজতলা করা হয়েছে। আবার অনেকে বলেন, বিদ্যালয়ের মাঠ দখল করে বীজতলা তৈরি করাটা ঠিক হয়নি। এতে করে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম। শিশু শিক্ষার্থীদের খেলাধুলা থেকে বঞ্চিত করেছেন প্রধান শিক্ষক । এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে সাংবাদিকরা জানতে চাইলে প্রধান শিক্ষক খাইরুল আলম সাক্ষাৎকার না দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করে সাংবাদিককে ধাক্কা দেয় এবং লোগো ও ক্যামেরায় হাত দিয়ে আক্রমণের চেষ্টা করে, পরে অফিস রুমের দরজা বন্ধ করে রাখেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস বলেন, বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সাংবাদিকরা তথ্য চাইতেই পারে তবে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করা দুঃখজনক। ঘটনার বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, আমি আজকেই জানতে পেরেছি, খুব দ্রুত ওই বিদ্যালয়ের মাঠে খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনতে ব্যাবস্থা নেওয়া হবে। এবং সাংবাদিকদের আক্রমণের চেষ্টা ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
