|
মাধবপুরে সেনা অভিযানে মাদক সহ আটক ২
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে সেনা অভিযানে মাদক সহ আটক ২ মাধবপুর উপজেলার শাহজিবাজার সেনা ক্যাম্পের সেনাসদস্যরা রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২১৩ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ জানান,মাদকসহ দুই ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রবিবার দুপুরে হবিগঞ্জ বিচারিত আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
