|
সুইডেন প্রবাসী রাজ ইমতিয়াজের নতুন অ্যালবাম ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন
ডেন্টিস্ট, ক্রিকেটার থেকে সংগীতশিল্পী
|
![]() সুইডেন প্রবাসী রাজ ইমতিয়াজের নতুন অ্যালবাম ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন গত শনিবার স্থানীয় সময় বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং সুইডেনের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে নতুন অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন শিল্পী নিজেই। রাজ ইমতিয়াজ বলেন, “চিকিৎসা আমার পেশা হলেও সংগীত আমার প্রাণের ভালোবাসা। ক্রিকেট খেলেছি, চিকিৎসা করি, কিন্তু গান আমাকে ভেতর থেকে টানে। বাংলা সংগীতকে প্রবাসে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।” এর আগে ২০১১ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘তোমার চোখে’, যেখানে ছিল দশটি একক গান। এরপর ধীরে ধীরে প্রবাসজীবনে তিনি গানকে আরও নিয়মিতভাবে চর্চা করে আসছেন। রাজ ইমতিয়াজের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন শুভেচ্ছা ও সমর্থন। বহুমাত্রিক পরিচয়ের এই শিল্পী আশা করছেন, তার গান প্রবাসের তরুণদের কাছে বাংলা সংগীতের প্রতি ভালোবাসা আরও গভীর করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
