ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক ৩
মাহাবুব হোসেন,গাজীপুর থেকে
প্রকাশ: Thursday, 13 November, 2025, 11:25 AM

গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক ৩

গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক ৩

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বানিয়ারচালা এলাকা থেকে  ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক রাসেল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় জনতা ওই তিন জনকে সন্দেহ হলে তাদের কে আটক করে। পরবর্তীতে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদ বলেন, আটককৃতদের থানা হেফাজতে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status