ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
ইসলামাবাদ বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে: খাজা আসিফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 November, 2025, 2:50 PM

ইসলামাবাদ বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে: খাজা আসিফ

ইসলামাবাদ বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে: খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসলামাবাদে সাম্প্রতিক বোমা হামলার পর আফগানিস্তানকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আফগান তালেবান সরকারকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনে বলেন, ইসলামাবাদ বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে।

মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হন। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী ঘাঁটিগুলো ওপর হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মঙ্গলবারের হামলার পর কাবুলের সঙ্গে যুদ্ধও একেবারে অসম্ভব নয়। তিনি আফগান সরকারের নিন্দাকে রাজনৈতিক নাটক বলে উল্লেখ করেন এবং দাবি করেন, পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীদের অধিকাংশই আফগান নাগরিক।

আসিফ আরও বলেন, এই সন্ত্রাসীরা আফগানিস্তান থেকেই এসেছে। গত এক বছরে তারা প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ জনকে পাকিস্তানে পাঠিয়েছে এবং বিভিন্ন এলাকায় অবস্থান করছে। নিহত সন্ত্রাসীদের প্রায় ৫৫ শতাংশই আফগান।

তিনি আফগানিস্তানে কোনো একীভূত সরকার নেই বলে উল্লেখ করে বলেন, তালেবান শাসন আসলে বিভিন্ন স্বার্থ ও এজেন্ডাসম্পন্ন দল ও গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। কিছু গোষ্ঠী ভারতের সঙ্গে যুক্ত, আর কিছু অন্যদের দ্বারা পরিচালিত। তাই এই দুই হামলা আসলে আফগানিস্তানের মাধ্যমে ভারতের আগ্রাসনের অংশ।  

আসিফ সতর্ক করে বলেন, পাকিস্তান কখনো কোনো সামরিক অভিযান শুরু করবে না, তবে কেউ আগ্রাসন চালালে আমরা চুপচাপ থাকব না। দৃঢ়ভাবে জবাব দেওয়া হবে।

তিনি আরও মন্তব্য করেন, ইসলামাবাদে হামলা আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। যারা মনে করেন পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়ছে, তাদের উচিত মনে করা যে, এটি পুরো দেশের জন্য সতর্কবার্তা। আমাদের সেনারা প্রতিদিন আত্মত্যাগ করছে যাতে জনগণ নিরাপদ বোধ করতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status